হাওড়ায় স্পেশাল টাস্কফোর্সের অভিযান
দি নিউজ লায়ন ; হাওড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করল স্পেশাল টাস্কফোর্স বা এস টি এফ। সূত্রের খবর শুক্রবার এসটিএফ জানতে পারে বিহারের ভাগলপুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় মজুত করে রাখা হয়েছে।
খবরের প্রাথমিক সত্যতা সম্বন্ধে নিশ্চিত হয়েই অভিযানে নামে স্পেশাল টাস্কফোর্স এর গোয়েন্দারা। হাওড়া স্টেশন সংলগ্ন দিঘা হাওড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। ধৃতদের জেরা করে কার্যত অস্ত্রভান্ডারের হদিস পায় গোয়েন্দারা।
তল্লাসিতে উদ্ধার ১৫ কেজি বিস্ফোরক তৈরির সামগ্রী, চারটি সেভেন এমএম পিস্তল, ১০০ রাউন্ড কার্তুজ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতদের নাম আবদুল কাদির ও ওয়াজুল হক। কাদির চন্দননগরের বাসিন্দা এবং ওয়ারিসের বাড়ি জগদ্দলে।
STF সূত্রে খবর, গ্রেফতার হওয়া দুই দুষ্কৃতী কে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে বিধানসভা ভোটে গণ্ডগোল পাকাতে এই বিপুল পরিমান অস্ত্র বিহার থেকে নিয়ে আসা হয়েছিল। কারা এই অস্ত্রের বরাত দিল, আরো কোন কোন দুষ্কৃতী গোটা চক্রের মধ্যে জড়িত রয়েছে সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post a Comment